সময়ের জনমাধ্যম

তারেক রহমানের নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন শুরু

Last Updated on 7 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন শুরু করেছেন বিএনপির চেয়ারম‍্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৩৫ মিনিটে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারম‍্যান তারেক রহমান। সদ্য সমাপ্ত নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও ফলাফল নিয়ে দলের অবস্থান তুলে ধরতেই এই আয়োজন।

এ সময় উপস্থিত রয়েছেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর হাফিজ উদ্দীন আহমদ বীর বিক্রম, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমদ।

এ ছাড়া দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, দলের চেয়ারম‍্যানের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলালসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা। এর পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত আছেন।

দলের পক্ষ থেকে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং ফলাফল নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন বলে জানা গেছে।