সময়ের জনমাধ্যম

পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করলো আরব আমিরাত

Last Updated on 1 day by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: চলতি বছরের পবিত্র হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করে ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

সরকারি সূত্র জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বর্ষপঞ্জির সর্বশেষ মাস জিলহজ আগামী ১৮ মে শুরু হতে পারে। জিলহজের ১০ তারিখে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা, এর আগের দিন অর্থাৎ আরাফাত দিবসে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

সম্ভাব্য তারিখ অনুযায়ী, ২৬ মে (মঙ্গলবার) হতে পারে পবিত্র হজ এবং ২৭ মে (বুধবার) অনুষ্ঠিত হবে ঈদুল আজহা।

সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি থাকে শনি ও রোববার। তাই হজ ও ঈদুল আজহার ছুটি মিলিয়ে সরকারি ছুটি চলবে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত। এ হিসেবে দেশটির বাসিন্দারা মোট ছয় দিন সরকারি ছুটি উপভোগ করতে পারবেন।

এই সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠান এই ছুটির পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।