Last Updated on 19 hours by zajira news
জাজিরা নিউজ ডেস্ক: পুরান ঢাকার নারিন্দায় একটি ভবনে এসি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুম থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, নারিন্দার ৫ তলা একটি ভবনের তৃতীয় তলায় এসি বিস্ফোরণ থেকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয় ফায়ার সার্ভিস টিম। তবে এর আগেই আগুন নিভে গেছে।
কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের স্থানীয়রাই হাসপাতালে নিয়ে গেছে।

