সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশী হাফেজ

মালয়েশিয়ায় বাংলাদেশি ইয়ুথ কমিউনিটির উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

Last Updated on 4 hours by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশী ইয়ুথ কমিউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় বাংলাদেশী হাফেজ মো: ইব্রাহিম শেখ প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন।

রোববার (১৫ মার্চ) চৌকিট কিংসটোন হোটেলে ছয়টি দেশের নাগরিকদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইয়ুথ কমিউনিটির সভাপতি মো: রাজু মিয়ার সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: রমজান ও পিএইডি গবেষক জোবায়ের হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মালয়েশিয়ার ডেপুটি প্রেসিডেন্ট টিংকু জারিল সুলাইমান মেম্বার রয়েল ফ্যামেলী দাতো ডা: হাসনিজাল হাসান। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ হাইকমিশনের লেবার মিনিস্টার মো: সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন নাদিম ইফা গ্লোবাল এম সেনডিরিয়ান বারহাদের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মো: ইকবাল হোসেন, দাতো রওশন দাস, প্রকৌশলী সুমন আহমেদ, আবু বক্কর সিদ্দিক নাছিম, মো: শারিফুল ইসলাম শরিফ, মো: তোফায়েল আহমেদ ও মো: আজিজুল হক।

কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, বিশ্বজয়ী কোরআনে হাফেজ ক্বারী আবু রায়হান, হাফেজ জুবায়ের আহমেদ তাসরিফ ও কুয়ালালামপুর বায়তুল মোকাররম মসজিদের খতিব হাফেজ মাওলানা ইকরামুল হক।

এসময় বাংলাদেশ, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত ও ফিলিপাইনসহ মোট ২৮টি দেশের প্রতিযোগী অংশ নেন। দ্বিতীয় স্থান পেয়েছেন হাফেজ মো: নুরুল আবছার এবং তৃতীয় স্থান পেয়েছেন হাফেজ মো: সায়েদূর রহমান।

বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ আক্তার হোসেন, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আব্দুল মজিদ, খান তারিকুল, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ সুমন, মিজান, মেহেদী। এছাড়াও উপস্থিত ছিলেন মালয়েশিয়ান ও প্রবাসীরা।