Last Updated on 7 hours by zajira news
সজিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ ও সর্বজনীন সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)-এর কুয়ালালামপুর জোনাল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ‘মিট অ্যান্ড গ্রিট সেশন’ অনু
সোমবার (১৬ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরের তিতিওয়াংসা পার্কে এই সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা আগামী তিন মাসের কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
বিএসওএম সভাপতি আসাদুল্লাহ আল গালীব (রাব্বি) এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাবরিনা সূচনা এবং সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাইয়ারা জামান।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও পরিচিতি পর্বের মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে বল পাসিং গেম, সংগীত পরিবেশনা এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য দেশীয় খাবারের বিশেষ আয়োজন রাখা হয়, যাতে প্রবাসে থেকেও তারা দেশের স্বাদ ও সাংস্কৃতিক আবহ অনুভব করতে পারেন।
অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খোকন খন্দকার ও তৌপাজ্জল হোসাইন। এছাড়া আল আমিন হোসেন, ফুয়াদ আহমেদ সাকিব, রুসো আহমেদ, প্রিন্স, জিসান, সানুসহ অন্যান্য সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।
সংগঠনের নেতারা জানান, আগামী তিন মাসে শিক্ষার্থীদের জন্য শিক্ষা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ভলান্টিয়ারিং ও কমিউনিটি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা, নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা ও সংস্কৃতির প্রসারে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


