সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় সংবর্ধিত হয়েছেন মুকিত মজুমদার বাবু

Last Updated on 12 hours by zajira news

সজিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: প্রকৃতি, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় মালয়েশিয়ায় সংবর্ধিত হয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু।

মালয়েশিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার উদ্যোগে রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় কুয়ালালামপুর বুকিত বিনতাং পিঠাঘর রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতন।

সংবর্ধিত অতিথি মুকিত মজুমদার বাবু তাঁর বক্তব্যে বলেন, “আপনারা দোয়া করবেন, প্রকৃতি ও পরিবেশ নিয়ে এতোদিন ধরে যে কাজগুলো করে আসছি, পুরস্কার পেয়ে সে কাজগুলো যেন ভুলে না যাই। প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজগুলো যেন এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের সবাইকেই প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় আরো সচেতন হওয়া দরকার। আমরা ৭১ সালে ৭ কোটি মানুষ ছিলাম। এখন তা বেড়ে হয়েছে প্রায় ২০ কোটি, ২০৫০ সালে জনসংখ্যার পরিমাণ কোথায় গিয়ে দাড়াবে আল্লাহ জানে। দেশের আয়তন বাড়ছে না, মানুষ বাড়ছে। এই ক্রমবর্ধমান মানুষের জন্য , আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়া আমাদের সবার দায়িত্ব। আমরা যদি আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে না যায় তারা আমাদের সবাইকে দোষারোপ করবে। আমাদের দায়ী করবে। তাই আমাদের সবারই দায়িপ্রকৃতি ও পরিবেশ রক্ষা করা।”

মুকিত মজুমদার বাবু দূর প্রবাসে তাঁকে সংবর্ধিত করায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সদস্যদের ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ খান, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী ড. এস এম রহমান তনু, এস এম নিপু, মোঃ কাজী সালাউদ্দিন, মির্জা সালাউদ্দিন, এস এম বসির আলম, সামসুল আলম হেলাল শিকদার প্রমুখ ।

পরে মুকিত মজুমদার বাবুকে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার পক্ষ হতে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ সহ প্রবাসী সাংবাদিকগণ।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সহ- সভাপতি কায়সার হামিদ হান্নান, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস, দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি, সাংবাদিক আশরাফুল মামুন, মোহাম্মদ আলী, এস এ সৌরভ, মোহাম্মদ মনিরুজ্জামান, বিএসওম সভাপতি আসাদুল্লাহ আল গালিব রাব্বিসহ বাংলাদেশ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।

Reendex

Must see news