সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ার সাবাহ রাজ্যে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

Last Updated on 1 day by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: মালয়েশিয়ার সাবাহ রাজ্যের উপকূলে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিকেরা এই তথ্য জানিয়েছেন।

মালয়েশিয়ার সাবাহ রাজ্য বোর্নিও দ্বীপে অবস্থিত। স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উপকূলীয় সাবাহ রাজ্যের রাজধানী কোটা কিনাবালু থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬১৯ দশমিক ৮ কিলোমিটার।