সময়ের জনমাধ্যম

সিট দখল নিয়ে মেট্রোরেলে যাত্রীদের অসৎ কৌশল, নতুন নিয়ম মতিঝিল স্টেশনে

Last Updated on 3 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: মেট্রোরেলের এক বা দুই স্টেশন আগে উঠে আসন দখল করে রাখার (লুপ রাইডিং) অভিযোগ উঠেছে যাত্রীদের বিরুদ্ধে। আর সেজন্য মতিঝিল স্টেশনে নতুন নিয়ম চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ঢাকা মেট্রোরেলের অপারেশন প্রধান মো. নজরুল ইসলাম জানান, ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে এবং মতিঝিল স্টেশনে ট্রেন ঘোরানোর (টার্নঅ্যারাউন্ড) পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।

তিনি বলেন, আগে একটি ট্রেন মতিঝিল আসার পর প্ল্যাটফর্ম পরিবর্তন করে আবার ছেড়ে যেত। এখন ট্রেনের সংখ্যা বাড়ানোয় যাত্রীরা সরাসরি মতিঝিল থেকেই নতুন ট্রেনে উঠতে পারবেন।

তিনি আরো বলেন, কোনো যাত্রী মতিঝিল পৌঁছানোর পর একই ট্রেনে বসে থেকে ফিরতি যাত্রা করতে পারবেন না। তাকে অবশ্যই ট্রেন থেকে নামতে হবে এবং অন্য প্ল্যাটফর্মে গিয়ে নতুন ট্রেনে উঠতে হবে।

জানা গেছে, কিছু যাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় বা সচিবালয় স্টেশনে উত্তরা থেকে ছেড়ে আসা মতিঝিলগামী ট্রেনে ওঠেন।

তারা মতিঝিল স্টেশনে না নেমে একই ট্রেনে আবার উত্তরার দিকে যাত্রা শুরু করেন। এর ফলে মতিঝিল, সচিবালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে নতুন যারা ওঠেন, তারা কোনো আসন খালি পান না।

Reendex

Must see news