সময়ের জনমাধ্যম

অনলাইন নিউজ পোর্টাল জাজিরা নিউজ এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Last Updated on 2 months by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: সাফল্যের সঙ্গে দ্বিতীয় বছর অতিবাহিত করল অনলাইন নিউজ পোর্টাল জাজিরা নিউজ । দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতেও মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে জাজিরা নিউজ।

দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৪ জানুয়ারি শনিবার রাজধানীর গেন্ডারিয়া জাজিরা নিউজ এর কার্যালয়ে জাঁকঝমকপূর্ন পরিবেশে পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

আইটি এক্সপার্ট মাজেদুর রহমান মাজেদ এর প্রানবন্ত সঞ্চালনায় জাজিরা নিউজ এর হেড অফ আইটি নাজমুল হক বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়ার সাব এডিটর সওকত হোসেন (জনী)।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফোজিত শেখ বাবু, হৃদয়, উজ্জল, প্রভাত, লোকমান, গেন্ডারিয়া নিবাসি ফয়সাল সিদ্দিকী সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন ‘জাজিরা নিউজ’ সর্বদা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে চলেছে। এরই ধারাবাহিকতায় আমরা আশা করি জাজিরা নিউজ এর এই অগ্রযাত্রা ভবিষ্যতে চলমান থাকবে এবং মানুষের আস্থা অর্জন করতে সমর্থ হবে।

পুরান ঢাকায় উক্ত অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শির্ক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

জাজিরা নিউজ এর পক্ষ থেকে অনুষ্ঠানে আগত অতিথিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
পরে সকলের অংশগ্রহনে জাজিরা নিউজ এর লোগে সম্বলিত দ্বিতীয় বর্ষপূর্তির কেক কাটা হয়।

সবশেষে দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।