সময়ের জনমাধ্যম

আমরা এখন নতুন খেলায় নেমেছি – ওবায়দুল কাদের

Last Updated on 2 years by BISWAS

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: নির্বাচনের খেলা শেষ। আগামী পাঁচ বছরের জন্য আওয়ামী লীগ নতুন খেলায় নেমেছে। এমন মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের। তিনি বলেন, আমরা এখন নতুন খেলায় নেমেছি।

বুধবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রতাবর্তন দিবস উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে বিএনপি ভুয়া, তাদের এক দফা ভুয়া। বিএনপির বর্তমান ভুয়া, ভবিষ্যতও ভুয়া। তাদের কোনো ভবিষ্যৎ নেই, চারদিকে শুধুই অন্ধকার।