Last Updated on 18 hours by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কীভাবে রেগুলেটরিতে আনা যায়, সেই ব্যবস্থা নিতেই হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এহছানুল হক মিলন বলেন, পারমিশন নিয়ে স্কুল করতে হবে।
ধরুন, একটি স্কুল আপনি করলেন। এটা ফায়ার এক্সিট আছে কি-না? সেফটি সিকিউরিটি মেইনটেইন করা হয় কি-না? এগুলি তো খুব স্বাভাবিক ব্যাপার। এগুলো দেখতেই হবে। আপনি গ্যারেজের মধ্যে স্কুল করবেন, এটা তো আমি ভাবতেও পারি না।
কারণ চিলড্রেনরা ওখানে সিকিউরড কিনা। এই বিষয়গুলো দেখতে হবে। কারণ এরা আমাদের সন্তান। তো এতদিন যা হয়েছে, আমরা সেগুলো জানি না। তো এখন থেকে আমরা সেই বিষয়ে এগুলি নোট করে নিলাম।
মন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়ামে আমাদের হেরিটেজ, কালচার, হিস্টরি, রিলিজিয়ান্স, এগুলোকে ফেলে দিয়ে বাংলা মিডিয়াম আমরা ইনক্লুড করেছিলাম। ওদের আমরা রেগুলেটরিতে আনতে পারিনি। মন্ত্রণালয়ে সেই সময়ে এই উদ্যোগটা নেওয়া হয়েও হয়নি। দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট স্টোরি।
বাট আমরা খানিকটা করেছি। এবার আমার সঙ্গে প্রতিমন্ত্রীর কথা হয়েছে যে, আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কীভাবে আমাদের রেগুলেটরিতে আনা যায়, সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে। কারণ, আপনি যদি মনে করেন, আজকে ইউনাইটেড স্টেটস-এ গিয়ে এই ধরনের একটি স্কুল করবেন, ইট ইজ নট পসিবল। যেটা হয়েছিল, আমাদের সময় আমরা অ্যাডমিশনের ব্যাপারে বলেছিলাম, নটরডেম আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে তাদের অ্যাডমিশন দিতে হবে। দেন দে ওয়েন্ট টু দা হাইকোর্ট অ্যান্ড দে লস্ট দা কেস। অ্যাজ ইউ রিমেম্বার। অতএব, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং এই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ।
এহছানুল হক মিলন আরও বলেন, প্রত্যেকটি স্কুল-কলেজকে হতেই হবে, এর কোনো বিকল্প নেই। আইনত একই রাষ্ট্রে অন্য কোনো পদ্ধতি থাকে না। বাট পারমিশিবল যেটা, সেটা আমাদের যে ক্যামব্রিজ রয়েছে, ব্রিটিশ কাউন্সিল রয়েছে, সেগুলো পারমিশিবল। বাট আমরা তাদের কীভাবে রেগুলেটরিতে আনা যায়, সেই ব্যবস্থাটা আমরা আগামী দিনে করার জন্য উদ্যোগ নেব।


