সময়ের জনমাধ্যম

ঈদে অনলাইন কেনাকাটা, যেসব বিষয়ে সাবধান থাকবেন

Last Updated on 1 min by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: অনলাইনে কেনাকাটা বেড়েছে সাম্প্রতিক বছরগুলোতে । আর ঈদকে সামনে রেখে অনলাইন কেনাকাটা আরো বেড়েছে।

তবে অনলাইন কেনাকাটায় সুবিধার পাশাপাশি কিছু ঝুঁকিও আছে। অনেকে অনলাইনে প্রতারক চক্রের খপ্পরে প্রতারণা, নকল পণ্য বা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।

ঈদকে ঘিরে প্রতারক চক্র তো আরো বেশি সক্রিয়। তবে ঈদ শপিংয়ে কিছু বিষয় মাথায় না রাখলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সে সম্পর্কে জেনে নেওয়া যাক,

ওয়েবসাইট নিরাপত্তা যাচাই করুন
অনলাইন শপিংয়ের আগে সবসময় দেখুন ওয়েবসাইটে ‘https’ আছে কিনা এবং লক আইকন দেখা যাচ্ছে কি না। নকল বা ফিশিং ওয়েবসাইটে এই চিহ্ন থাকে না।

পরিচিত ও বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম ব্যবহার করুন
ব্র্যান্ডের অফিসিয়াল সাইট বা ভেরিফায়েড মার্কেটপ্লেস ব্যবহার করুন। নতুন বা অজানা ওয়েবসাইট থেকে কেনাকাটার আগে রিভিউ ও রেটিং ভালোভাবে দেখুন।

আকর্ষণীয় ডিসকাউন্টের ফাঁদ এড়িয়ে চলুন

“৫০ শতাংশ ছাড়, মাত্র ১০টি পণ্য!”–এর মতো অফার দেখতে চমক লাগে, কিন্তু অনেক সময় এগুলো ফাঁদ হতে পারে। অফারের বৈধতা যাচাই করুন।

অজানা লিংকে ক্লিক করবেন না
এসএমএস, হোয়াটসঅ্যাপ বা ই-মেইলে আসা লিংকে সরাসরি ক্লিক না করে, নিজে ব্রাউজার থেকে ওয়েবসাইট খুলে অর্ডার দিন।

ব্যক্তিগত তথ্য ও ব্যাংকিং তথ্য সংরক্ষণে সতর্ক থাকুন
আপনার ক্রেডিট/ডেবিট কার্ডের তথ্য শেয়ার করার আগে নিশ্চিত হোন, যে ওয়েবসাইটটি সুরক্ষিত এবং লিগ্যাল।

পণ্য বিতরণ ও রিটার্ন নীতি যাচাই করুন
অর্ডার করার আগে ডেলিভারি সময়, রিটার্ন বা রিফান্ড নীতি পরীক্ষা করুন। অনেক প্রতারক ওয়েবসাইট ঠিক সময়ে পণ্য ডেলিভারি দেয় না।

এছাড়াও আরও কিছু বিষয় হল,

ওয়েবসাইটে প্যাডলক বা তালা চিহ্ন আছে কি না দেখে নিন। ওয়েবসাইটে প্যাডলক থাকার অর্থ হলো ওয়েবসাইটটি সুরক্ষিত।অ্যাড্রেস বারের উপরের বাঁ দিকে লকটি দেখতে পাবেন।

ইউআরএলের বানান চেক করুন। কোনো বানান ভুল আছে কি না দেখে নিন। নকল সাইট চেনার আরও একটি উপায় হল, ইউআরএলের বানান ভুল।

অনলাইন রিভিউ দেখে নিন। কোনো ওয়েবসাইট ভিজিট করার আগে গুগলে তার রিভিউ দেখ নিন। যে কোনো ওয়েবসাইটের অনলাইন রিভিউ জানার জন্য গুগলে গিয়ে ‘রিভিউস ফর (সাইটের নাম)’ সার্চ করুন। সেখানেই এর বিভিন্ন ধরনের রিভিউ পাবেন। খারাপ রিভিউ দেখলে ওয়েবসাইটটি এড়িয়ে যান।

Reendex

Must see news