সময়ের জনমাধ্যম

উড়োজাহাজ বিধ্বস্ত : মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ ৫ জন নিহত

Last Updated on 1 week by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

চার্টাড উড়োজাহাজটি আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে মুম্বাই থেকে মহারাষ্ট্রের উদ্দেশে রওনা দেয়। স্থানীয় সময় সকালে পৌনে ৯টার দিকে উড়োজাহাজটি মহারাষ্ট্রের বারামতিতে বিধ্বস্ত হয়।

এনডিটিভির খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় অজিত পাওয়ার, উড়োজাহাজের দুই পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে আছে। পাশাপাশি সেখানে আগুন জ্বলতে এবং ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।

এদিকে দুর্ঘটনাস্থলের কিছু ভিডিও ও ছবিতে বারামতির ওই এলাকায় দুর্ঘটনার পর ব্যাপক অগ্নিশিখা এবং চারদিকে ঘন ধোঁয়া দেখা গেছে। খবর অনুসারে, উড়োজাহাজটি বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করছিল। তবে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে এটি রানওয়ের কাছাকাছি একটি মাঠে গিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর উড়োজাহাজটির বড় অংশ পুড়ে ছাই হয়ে গেছে। ছবিতে দেখা যায়, উড়োজাহাজটির সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে গেছে এবং এর ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে আছে।

অজিত পাওয়ার বারামতীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে উড়োজাহাজটি জরুরি অবতরণে বাধ্য হয়েছিল এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে—তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।