সময়ের জনমাধ্যম

উদ্যোক্তাদের পাশে আছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে

Last Updated on 1 hour by zajira news

জাজিরা নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যাঁরা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাঁদের সহযোগিতার জন্য সরকার পাশে আছে। এখন কাজ করার সময়। যাঁরা নতুন উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চান, তাঁদের জন্য কাজটি অনেক কঠিন। কিন্তু ইচ্ছাশক্তি থাকলে সম্ভব।

‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। তবে সরকার আপনাদের পাশে আছে সহযোগিতা করার জন্য। আপনাদের পথ দেখানোর জন্য। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব।’

উদ্যোক্তাদের অনেকে বেশ এগিয়ে গেছেন, সে কথা উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, মানুষ ও সমাজের জন্য, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন এই উদ্যোক্তা। দেশের লাখোকোটি মানুষের এই উদ্যোক্তাদের প্রয়োজন। দেশের জন্য এই উদ্যোক্তাদের প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের ২৩০ জনের বেশি শিক্ষার্থীসহ সফল অনেক উদ্যোক্তা।