সময়ের জনমাধ্যম

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু

Last Updated on 46 seconds by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন ৯৭৪ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। একই সময়ে হাম সন্দেহে ১০ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে দুই জনের।

রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৭৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা সাত হাজার ৬১০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৪ জন, গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা সাত হাজার ৯২৯ জন।

১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৪৭০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ৩৮০ জন।

মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি পাঁচ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।

একই সময়ে জেলা হিসেবে কুষ্টিয়ায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত দুই জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১৭ জনের।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১০ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত হাম সন্দেহে মৃত্যু হয়েছে ১১৩ জনের।