সময়ের জনমাধ্যম

চাষির হাতে পরিশ্রম, আনে বয়ে সোনার ধন

Last Updated on 1 year by zajira news

জাজিরা নিউজ এর সম্মানিত প্রিয় পাঠকগণ, আপনাদের অনেক অনেক অনুরোধ আসে (কবিতা, ফিচারসহ দৈনন্দিক বিভিন্ন ঘটনা) আমাদের অনলাইনে পাবলিশ করার জন্য। কিন্তু সব সময় আপনাদের সকল অনুরোধ রাখা সম্ভব হয় না।

তথাপিও, সর্বদা আমাদের চেষ্টা থাকে পর্যায়ক্রমে সমসাময়িক ঘটনার উপর গুরুত্ব দিয়ে আপনাদের অনুরোধ রক্ষা করার।

ধন্যবাদ, গৌরব কর। আপনার একটি সুন্দর কবিতা “জাজিরা নিউজ” অনলাইন নিউজ পোর্টালে পাবলিশ করা হল,

‘গ্রামীন জীবন’

সবুজ মাঠ আর খোলা হাওয়া,
ধানের শীষে রুপের ছাওয়া।
পাখি গায় ভোরের তানে,
আলো ছড়ায় প্রান্তর পানে।

নদীর জলে নৌকা দোলে,
হাঁসের দল যায় কোন কূলে?
পথের ধারে তাল গাছ ঠায়,
শীতল ছায়ায় ক্লান্তি যায়।

মাটির ঘরে খেজুর রস,
জীবন যেন স্বপ্নের বস।
চাষির হাতে পরিশ্রম,
আনে বয়ে সোনার ধন।

সৌজন্যে: গৌরব কর, বারৈয়াঢালা, দক্ষিণ ফেদাইনগর, সীতাকুণ্ড, চট্রগ্রাম