সময়ের জনমাধ্যম

জেল থেকে নিজের দলকে বিজয়ী ঘোষণা করলেন ইমরান খান

ছবি-সংগৃহিত

Last Updated on 2 years by BISWAS

জেল থেকে নিজের দলকে বিজয়ী ঘোষণা করলেন ইমরান খান

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বৃহস্পতিবার অনুষ্ঠিত পাকিস্তান সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে আজ (৯ ফেব্রুয়ারি) । পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের বিজয় দাবি করে বলেছেন, জনগণ বিপুল সংখ্যক ভোট দিয়ে তার দলকে নির্বাচিত করে তাদের রায় দিয়েছে।

কারাগার থেকে নিজেকে জয়ী ঘোষণা করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী এমন দাবি করেছেন।

তিনি বলেন, “যার সময় এসেছে তাকে কোনো শক্তি পরাজিত করতে পারে না। জনগণের স্বপ্ন ক্ষুণ্ন করার জন্য প্রতিটি সম্ভাব্য পদ্ধতি অবলম্বন করা সত্ত্বেও, আমাদের জনগণ আজ ভোটের মাধ্যমে কথা বলেছে।”

ইমরান খান চলমান ভোট গণনার একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, বেসরকারী হিসাবে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ১২৫টি আসনে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৪৪টি আসনে, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ২৮টি আসনে, এমকিউএম ৯ আসনে এবং জেইউআই ৪ আসনে জয়ী হয়েছে।

এএফপি বলছে, স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টা পর্যন্ত প্রকাশিত ফলে মাত্র ৮টি আসনের ফল প্রকাশিত হয়েছে। এতে পিটিআই সমর্থিত প্রার্থী পেয়েছে তিনটি।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি আরও জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হয়। এর প্রায় ১১ ঘণ্টারও বেশি সময় পর স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে ৪টায় প্রথম আসনের ফল ঘোষণা করা হয়। সেই আসনটিতে জয় পান ইমরানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। পাকিস্তানের নির্বাচন কমিশন জানায়, ইন্টারনেটের ধীর গতির কারণে ফল প্রকাশে দেরি হচ্ছে।