সময়ের জনমাধ্যম

ডেমরায় আগুনে পুড়ল লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস

সোমবার (১ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে ডেমরায় আগুনে পুড়ে গেছে ১৪টি ভলভো বাস। ছবি : সংগৃহীত

Last Updated on 2 years by zajira news

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: রাজধানীর ডেমরায় একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে।। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে ডেমরার ধার্মিক পাড়ায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

পুড়ে যাওয়া বাসগুলো লন্ডন এক্সপ্রেস নামে একটি পরিবহন কোম্পানির বলে জানা গেছে। এক ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১০টার দিকে বাসগুলোতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি জানান, রাত পৌনে ৯টার দিকে ডেমরার ধার্মিক পাড়ায় একটি গ্যারেজে থাকা লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাসে আগুনের খবর পাওয়া যায়। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়।

তবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে এসে পড়ে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে এটি কোনো নাশকতামূলক কাণ্ড কি না সে প্রসঙ্গে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, আগুনের সূত্রপাত কীভাবে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Reendex

Must see news