Last Updated on 19 hours by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: গণভোটে ‘না’ ভোট জয় পেয়েছে তিনটি আসনে। আসনগুলো হলো বান্দরবান, রাঙ্গামাটি ও চট্টগ্রাম-১৩।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল শিট থেকে এ তথ্য জানা গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।
বান্দরবান: হ্যাঁ ভোট পেয়েছে ৭১ হাজার ৪১৭টি এবং না ভোট পেয়েছে ৯০ হাজার ১৫৬টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন।
চট্টগ্রাম-১৩: হ্যাঁ ভোট পেয়েছে ৮০ হাজার ৫৮০টি এবং না ভোট পেয়েছে ১ লাখ ২৪ হাজার ৬২৯টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জন।
রাঙ্গামাটি: হ্যাঁ ভোট পেয়েছে ৭১ হাজার ৬৯৯টি এবং না ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন।


