Last Updated on 25 seconds by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীর দুটি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে।
এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক্সের শোরুমের আগুনও নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এসব তথ্য জানান।
এর আগে তিনি জানান, সকাল ১০টা ৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭-এ অ্যাপেক্সের শোরুমে আগুনের সূত্রপাত হয়।
খালেদা ইয়াসমিন আরও জানান, সকাল ১১টা ১২ মিনিটের দিকে মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো একটি ভবনে আগুন লাগে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

