সময়ের জনমাধ্যম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্টের অভিনন্দন

Last Updated on 2 years by BISWAS

নিউজ ডেস্ক, জাজিরা নিউজঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শেখ হাসিনাকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সাফল্য কামনা করে বলেন, আগামী বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ। টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং অন্যান্য স্বার্থের বিষয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে ইউরোপীয় ইউনিয়ন প্রতিশ্রুতিবদ্ধ।

গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের অংশীদারত্বকে সমুন্নত রাখতে এবং এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন কাজ করে যাবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সাফল্য কামনা করেন তিনি।