সময়ের জনমাধ্যম

বাংলাদেশিদের ভূয়সী প্রশংসায় মালয়েশিয়ার সাবেক মন্ত্রী এম সারাভানান

বাংলাদেশি কর্মীদের ভূয়সী প্রশংসায় মালয়েশিয়ার সাবেক মানবসম্পদমন্ত্রী এম সারাভানান। ছবি: জাজিরা নিউজ

Last Updated on 2 years by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশিদের ব্যাপক অবদান রয়েছে মন্তব্য করেছেন, দেশটির সাবেক মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান।

সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশি মালিকানাধীন ইস্টার্ন গ্রুপের এক ইফতার মাহফিলে যোগ দিয়ে ভূয়সী প্রশংসাও করেন তিনি।

ইফতার মাহফিলের এ অনুষ্ঠানকে ঘিরে বিকেলে বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন, বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিরা।

ঝাঁকঝমকপূর্ন এ আয়োজনে বাংলাদেশ ছাড়াও ছিল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, থাইল্যান্ড, কম্বোডিয়াসহ ৮ দেশের নাগরিক। বিদেশের মাটিতে এ ধরনের আয়োজন প্রবাসে দেশের ভাবমূর্তি বাড়ায় বলে মন্তব্য করেন, আগত অতিথিরা।

ছবি: জাজিরা নিউজ

অনুষ্ঠানে মালয়েশিয়ান ইন্ডিয়ান কংগ্রেস এমআইসির ভাইস প্রেসিডেন্ট দাতুক টি মোহন ও তার স্ত্রী লগেস্বরী মোহনসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে স্থানীয় অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

এ আয়োজনে দু’দেশের ব্যাবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে, বাড়বে বিনিয়োগ, সুযোগ সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থানের বলে মন্তব্য করেন, আয়োজক কুমিল্লার ওয়ালিউল্লাহ জাহিদ।

Reendex

Must see news