সময়ের জনমাধ্যম

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া’র ঈদ আনন্দ ভ্রমণ – ২০২৬

ছবি: জাজিরা নিউজ

Last Updated on 22 mins by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: পবিত্র ঈদ উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব (বিসিপিএম) এর উদ্যোগে এক আনন্দঘন ভ্রমণ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজিত এই ভ্রমণে অংশগ্রহণকারীরা ঘুরে দেখেন মালয়েশিয়ার ঐতিহ্যবাহী শহর মালাকার রিভার, ঐতিহাসিক স্থাপনা এবং পর্যটনের বিভিন্ন আকর্ষণীয় স্থান।

ঈদ আনন্দ ভ্রমণ প্রসঙ্গে ক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন, শত কর্মব্যস্ততা কাটিয়ে ঈদের ছুটিতে আনন্দ উপভোগ করার জন্যই আমাদের এই আয়োজন। প্রবাস জীবনে ঈদের আনন্দ অনেক সময় অসম্পূর্ণ থেকে যায়। স্বজনদের থেকে দূরে থাকায় এক ধরনের শূন্যতা কাজ করে, যা আনন্দের মধ্যেও বেদনার ছাপ রেখে যায়।

তিনি আরও বলেন, ভ্রমণকালে প্রবাসীদের সাথে মতবিনিময়ে ভিন্নধর্মী অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে এলেও প্রবাসে একাকীত্ব সেই আনন্দকে অনেকাংশে ম্লান করে দেয়। তাই একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়াই প্রবাসে ঈদ উদযাপনের অন্যতম উপায়।

ছবি: জাজিরা নিউজ

ক্লাবের অন্যান্য সদস্যরাও প্রবাসে ঈদ উদযাপনের অভিজ্ঞতা তুলে তারা বলেন, প্রিয়জনদের কাছে না পাওয়ার বেদনা কাটাতে সবাই মিলে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো একটি বড় স্বস্তি এনে দেয়। সাময়িক সময়ের জন্য হলেও প্রকৃতি দুঃখ-বেদনাকে ভুলিয়ে দিয়ে আনন্দে মাতিয়ে তোলে সবাইকে।

মালাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাফর সহ যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি বিসিপিএম-এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ঈদের দিন ২১শে মার্চ বিকাল থেকে আনন্দ ভ্রমণটি শুরু হয় এবং ২২শে মার্চ রাতে শেষ হয়।

এই ভ্রমণে অংশগ্রহণ করেন, মোস্তফা ইমরান রাজু, জহিরুল ইসলাম হিরণ, রফিক আহমদ খান, মোহাম্মদ আবদুল কাদের, কায়সার হামিদ হান্নান, খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, সাইদ হক, বাপ্পী কুমার দাস, সওকত হোসেন জনি, মোহাম্মদ আলী ও সহযোগি হান্নান মল্লিক।