Last Updated on 2 hours by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ইরানের রাজধানী তেহরানে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েলের বিমান বাহিনী। ইসরায়েলের সাথে এ হামলায় যৌথভাবে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র।
হামলার পর ব্রিটিশ বার্তা সংস্থাকে রয়টার্সকে ইরানের কর্মকর্তারা বলছেন, ইরান ভয়াবহ আক্রমণের মাধ্যমে প্রতিশোধ নেবে।
একজন ইরানি কর্মকর্তা বলেছেন, তেহরান মার্কিন-ইসরায়েলি হামলার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং পাল্টা আক্রমণগুলো ভয়াবহ হবে।
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এক এক্স বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমরা তোমাকে সতর্ক করেছিলাম! এখন তুমি এমন এক পথে যাত্রা শুরু করেছো যার শেষ আর তোমার নিয়ন্ত্রণে নেই’।


