সময়ের জনমাধ্যম

ভিসা পেয়েও যারা যেতে পারেনি, তাদের মালয়েশিয়া নিতে চেষ্টা অব্যাহত আছে : রাষ্ট্রদূত শামীম আহসান

শুক্রবার রাতে (৩১ মে) কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শন করেন রাষ্ট্রদূত মো. শামীম আহসান।

Last Updated on 2 years by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: ভিসা পেয়েও যেসব বাংলাদেশী কর্মী মালয়েশিয়া যেতে পারছেন না, তাদের দ্রুত নেয়ার ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান। ভিসা ইস্যু হওয়া শ্রমিকদের জটিলতা নিরসনে চেষ্টা চলছে।

শুক্রবার রাতে (৩১ মে) কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শন করেন রাষ্ট্রদূত মো. শামীম আহসান। মালয়েশিয়ার বিমানবন্দরে বাংলাদেশী কর্মীদের পরিস্থিতি পর্যবেক্ষণ এসে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত মো. শামীম আহসান বলেন, ভিসা পাওয়ার পরও যেসব বাংলাদেশি মালয়েশিয়ায় আসতে পারছেন না, তাদের যেন দ্রুত নিয়ে আসা যায় তার জন্য চেষ্টা অব্যাহত থাকবে।

মালয়েশিয়াতে বাংলাদেশী কর্মীদের কাজের অনেক সুনাম রয়েছে উল্লেখ করে, প্রবাসী কর্মীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন

তিনি বলেন, ‘৫ লাখ ২৭ হাজারের বেশি ডিমান্ড লেটার সত্যায়ন করেছি। এ পর্যন্ত ৪ লাখ ৭২ হাজারের বেশি কর্মী মালয়েশিয়াতে এসেছে। আমরা নিয়োগ কর্তাদের সাথে যোগাযোগ রাখছি, তারা যেন প্রতিশ্রুত কাজে যোগদান করতে পারেন। বিভিন্ন জটিলতায় হয়তো তারা আসতে পারছেন না। কিন্তু আমাদের প্রচেষ্টা চলমান আছে।’

উল্লেখ্য আজ (শনিবার, ১ জুন) থেকে বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে কর্মী ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার সময়। কিন্তু ভিসা ও অনুমোদন পেয়েও এখনো ফ্লাইটের টিকিট পাননি হাজার হাজার কর্মী। ফলে মালয়েশিয়া যাওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে তাদের।