সময়ের জনমাধ্যম

মসজিদের দানবাক্স চুরির দায়ে মালয়েশিয়ায় ভারতীয় বংশোদ্ভূত ৩ যুবকের ৬ মাসের জেল

গ্রেফতারকৃত তিনজন - কে তিলেশ্বরন (২৬), আর নিশানরাজ (২২) এবং এসআর দানেশ (২৭)

Last Updated on 7 hours by zajira news

মালয়েশিয়ায় মসজিদের দানবাক্স চুরির দায়ে ভারতীয় বংশোদ্ভূত ৩ যুবকের ৬ মাসের জেল

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম সেকশন ৭-এর একটি মসজিদের দানবাক্স চুরির দায়ে তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছে আদালত।

ওই ৩ যুবক ভারতের তামিলনাড়ুর বংশোদ্ভূত মালয়েশিয়ার স্থানীয় নাগরিক। মঙ্গলবার (৩ মার্চ) জাতীয় দৈনিক বেরিতা হারিয়ান এ সংবাদ প্রকাশ করে।

গত ২২ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে সংঘটিত এই চুরির ঘটনায় অভিযুক্ত কে তিলেশ্বরন (২৬), আর নিশানরাজ (২২) এবং এসআর দানেশ (২৭) ম্যাজিস্ট্রেটের সামনে নিজেদের দোষ স্বীকার করেন।

ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শফিক সুলাইমান তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড এবং ৪,০০০ রিঙ্গিত জরিমানা করার আদেশ দেন। জরিমানা অনাদায়ে তাদের আরো তিন মাস অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। কারাদণ্ডের মেয়াদ আজ (৪ মার্চ ) থেকে কার্যকর হবে।

এই মামলায় ১৭ বছর বয়সী এক কিশোরও জড়িত ছিল, যার বিচারিক কার্যক্রম ইন-ক্যামেরা বা গোপনীয়ভাবে সম্পন্ন হয়েছে। আদালত তাকে ১,৫০০ রিঙ্গিত জামিনে মুক্তি দিয়েছে এবং তার সমাজকল্যাণমূলক আচরণের রিপোর্টের (JKM report) জন্য আগামী ২৮ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেছে। দণ্ডবিধির ৩৮০ ধারার অধীনে এই বিচারকার্য পরিচালিত হয়, যা চুরির অপরাধে সর্বোচ্চ ১০ বছরের জেল ও জরিমানার বিধান রয়েছে।