সময়ের জনমাধ্যম

মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ

Last Updated on 2 months by BISWAS

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ভেনেজুয়েলায় অভিযান না চালিয়ে যুক্তরাষ্ট্রের উচিত ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা এবং যে কোনো আদালতে বিচারের মুখোমুখি করা।

শনিবার (১০ জানুয়ারি) জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ কথা বলেন।

তিনি ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের নিন্দা জানান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারকে অপহরণ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, তবে ইসরায়েলের বিরুদ্ধে যদি এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়, তবে তা ন্যায্য হবে।

কয়েকদিন আগে অভিযান চালিয়ে তাকে ধরে নেওয়ার পর মার্কিন সরকার মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনে। তবে তিনি এই অভিযোগ ধারাবাহিকভাবে অস্বীকার করে এসেছেন।