Last Updated on 1 year by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য রান্না করা খাবার নিয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার বড় ছেলে তারেক রহমান।
স্থানীয় সময় শুক্রবার (১০ জানুয়ারি) সকাল হতে না হতেই কনকনে শীত উপেক্ষা করে লন্ডন ক্লিনিকে যান তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরেফ) ইউরোপের সমন্বয়ক কামাল হোসেন।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে মঙ্গলবার (০৭ জানুয়ারি) উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেছেন খালেদা জিয়া। সেখানে পৌঁছে গত বুধবার ক্লিনিকে ভর্তির পর প্রায় সার্বক্ষণিক মা খালেদা জিয়াকে সঙ্গ দিচ্ছেন বড় ছেলে তারেক রহমান। পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের হাতে রান্না করা খাবার নিয়ে যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালেও তারেক রহমান মায়ের জন্য বাসা থেকে নাশতা নিয়ে যান বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।


