সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় ওসমান হাদীর গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

Last Updated on 3 months by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা ও এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে বাদ মাগরিব এসবের আয়োজন করা হয়।

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশী এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই জানাজা সম্পন্ন হয়। জানাজা পরবর্তী দোয়া মাহফিলে শহীদ শরীফ ওসমান বিন হাদীর শাহাদাত কবুলের জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

এছাড়াও বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনায় মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়।

উপস্থিত প্রবাসীরা জানান, শহীদ শরীফ ওসমান বিন হাদী ছিলেন একজন দেশপ্রেমিক ও ত্যাগী প্রাণ। তাঁর এই মহিমান্বিত মৃত্যু দেশের তরুণ সমাজের কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রবাসী বাংলাদেশীরা দেশের জন্য তাঁর এই আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

জানাজায় অংশগ্রহন করতে আসা উপস্থিত সকলে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আল্লাহ যেন তাদের এই শোক সইবার ধৈর্য দান করেন, সেই প্রার্থনা করেন।