সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি কোলাজ: জাজিরা নিউজ

Last Updated on 2 hours by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় প্রবাসী চট্টগ্রামবাসীদের নিয়ে ইফতার মাহফিল করেছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া।

রোববার (০১ মার্চ) বিকেলে কুয়ালালামপুরের হাংতুয়ায় চকোলেট রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক বক্তা মাওলানা আবদুল মোস্তফা রহিম আজহারী।

ইফতার পূর্বে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সভাপতি ইসকান্দর মনির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক সাদেক উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার উপদেষ্টা লেখক-সাংবাদিক রফিক আহমদ খান, সমিতির সিনিয়র সহ-সভাপতি ফজলে নুর বাপ্পি, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মো: শাহাব উদ্দীন সিআইপি ও ক্রীড়া সম্পাদক মো. সাইফুদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার উপদেষ্টা মোহাম্মদ নুরুল ইসলাম, সহ-সভাপতি আব্বাস হোসেন, জসীম উদ্দীন, হারুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শওকত হোসেন, এহসানুল হক, ব্যবসায়ী নাছির উদ্দিন খান, তারেক সালাম, নঈম উদ্দিন সুমন, ব্যবসায়ী মোহাম্মদ মনির উদ্দীন, আজিজুল হক, ব্যবসায়ী মোহাম্মদ রাহিম উদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস,মোহাম্মদ মহিউদ্দিন, জহির উদ্দিন বাবর, জাকারিয়া ফারুকী, মোহাম্মদ ইব্রাহিম টিপু, জাকারিয়া রুবেল, আলী হায়দার মানিক, শহিদুল ইসলাম, মোহাম্মদ মাসুম, দেলোয়ার হোসেন, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ সামাদ, ফোরকান শাহ, আবদুর শুক্কুর, মোস্তাকিম জনি প্রমুখ।

সভায় সভাপতি ইসকান্দর মনি চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার উদ্যোগে গত বছরে সম্পন্ন করা প্রবাসীদের কল্যাণে ও মানবসেবামূলক কার্যক্রমগুলো তুলে ধরেন। মাহফিলে মালয়েশিয়ায় প্রবাসী ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল মোস্তফা রহিম আজহারী।