Last Updated on 2 years by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় দুই লরির সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি।
শনিবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে দেশটির পাহাং রাজ্যের জালান তেমেরলোহ-জেরান্তুত’র মধ্যবর্তী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তেমেরলোহ জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মাজলান হাসান জানান, তেমেরলোহ থেকে জেরান্তুতগামী লরিটি ডানদিকের জংশনে প্রবেশের জন্য অপেক্ষমান ছিল। এ সময় পামওয়েলের ফল বোঝাই আরেকটি লরি এসে পেছনে ধাক্কা দেয়।
এতে ধাক্কা দেওয়া লরিটির ভেতরে থাকা ২৮ বছর বয়সী বাংলাদেশি হেলপার ঘটনাস্থলেই মারা যান। সেইসঙ্গে ডান হাতে গুরুতর আঘাত পান লরিটির চালক। তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তেমন বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি অপর লরিটির।
দুর্ঘটনায় নিহত বাংলাদেশির মরদেহ ময়নাতদন্তের জন্য সুলতান হাজি আহমদ শাহ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, তার বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।


