সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ার রাজার কাছে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের রাজপ্রাসাদে এক জমকালো ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ছবি: সংগৃহীত

Last Updated on 2 weeks by zajira news

সজিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের কাছে পরিচয়পত্র পেশ করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের প্রায় চার মাসের মাথায় পরিচয়পত্র পেশ করলেন তিনি।

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, কুয়ালালামপুরের জাতীয় প্রাসাদে (ইস্তানা নেগারা) মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের কাছে পরিচয়পত্র পেশ করেছেন হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।

পেশাদার কূটনীতিক মঞ্জুরুল করিম খান চৌধুরী গেল বছরের ৬ অক্টোবর হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সাবেক হাইকমিশনার শামীম আহসানের স্থলাভিষিক্ত হন।

উল্লেখ্য, ১৭তম বিসিএস (ফরেন অ্যাফেয়ার্স) ক্যাডারের কর্মকর্তা মঞ্জুরুল করিম ১৯৯৮ সালে কূটনৈতিক জীবনে প্রবেশ করেন। তিনি মিয়ানমার ও ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এ ছাড়া তিনি ইস্তাম্বুল, লন্ডন, রোম ও বন্দর সেরি বেগাওয়ান মিশনে দায়িত্ব পালন করেছেন।

Reendex

Must see news