সময়ের জনমাধ্যম

রাজধানীতে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন

Last Updated on 8 hours by zajira news

ফোজিত শেখ বাবু, জাজিরা নিউজ: রাজধানীর ধানমন্ডিতে বিশিষ্ট সমাজসেবী সৈয়দ ইকবাল মান্দ বানু প্রতিষ্ঠিত সুরভি স্কুলে বাংলাদেশ ইনফ্রাসট্রাকচার ফাইনান্স ফান্ড লিমিটেড (BIFFL) এর সহযোগিতায় সুরভীতে অধ্যয়নরত সমাজের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইনফ্রাসট্রাকচার ফাইনান্স ফান্ড লিমিটেড (BIFFL) এর প্রধান নির্বাহী এস এম আনিসুজ্জামান এবং সুরভি নির্বাহী পরিচালক মোঃ আবু তাহের অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীরদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করেন। এস এম আনিসুজ্জামান শিক্ষার্থীরদের নিয়মিত লেখাপড়া করার উপদেশ দেন।

অনুষ্ঠানে (BIFFL) এর অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। তাছাড়া সুরভি স্কুলের শিক্ষক ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সুরভি স্কুলের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

উল্লেখ্য, সুরভি একটি বিশ্বাস” এই বিশ্বাসকে সামনে রেখে ১৯৭৯ সালের ১লা ফেব্রুয়ারী বিশিষ্ঠ সমাজ সেবিকা সৈয়দা ইকবাল মান্দ বানু প্রতিষ্ঠা করেন সুরভি।

তিনি তার নিজ বাসার কাজের মেয়ে শানু’কে নিয়ে সুরভি’র যাত্রা শুরু করেন। ওনার পৃষ্ঠপোষকতায় ছিলেন ওনারই স্বামী তৎকালিন নৌবাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান সাহেব। তাছাড়াও তাঁর পরিবারের অন্যান্য সদস্যগণও তাঁর এই মহৎ কাজে সহযোগিতা করে আসছেন।

Reendex

Must see news