সময়ের জনমাধ্যম

সোমালিয়ায় জিম্মি জাহাজেই ঈদের নামাজ আদায় করলেন নাবিকরা

ছবি : সংগৃহীত

Last Updated on 2 years by zajira news

আনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকরা জাহাজেই ঈদের নামাজ আদায় করলেন ।

আজ বুধবার (১০ এপ্রিল) বিভিন্ন দেশের মতো সোমালিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। জাহাজেই ঈদ উদযাপন করেন তারা
ঈদের নামাজের পর তারা একসঙ্গে ছবিও তোলেন।

এ খবর উদ্বিগ্ন পরিবার ও স্বজনদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে।

নামাজের পরে তারা কোলাকুলি করেন এবং পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর দেশে থাকা পরিবারের সঙ্গেও তারা কথা বলেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ছবি : সংগৃহীত

জাহাজটির মালিক পক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, জাহাজের নাবিকরা ঈদের নামাজ জাহাজেই আদায় করেছেন। তারা ভালো আছেন। আমরা কম সময়ের মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আশাকরি যত দ্রুত সম্ভব প্রতীক্ষার অবসান হবে এবং সংকট নিরসন হবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা।