সময়ের জনমাধ্যম

বগুড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Last Updated on 34 seconds by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে সোমবার (২০ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে সকালে ঢাকা থেকে রওনা হয়ে বেলা ১০টার দিকে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করেন।

একই সফরে তিনি আদালত প্রাঙ্গণ থেকে বগুড়াসহ সাত জেলায় ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন। পাশাপাশি বগুড়া সিটি করপোরেশনের কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে চালু করেন তিনি।

ফলক উন্মোচন করে সরকারপ্রধান বলেন, “আপনাদের অনেকদিনের দাবি ছিল, আজকে সিটি করপোরেশন করার মধ্য দিয়ে আপনাদের দাবি পূরন হলো। “বগুড়াকে একটি মডেল টাউনে পরিণত করতে হবে; এটা সরকারের একার পক্ষে করা সম্ভব না। আপনাদের সকলের সহযোগিতা করতে হবে।”

Reendex

Must see news