Last Updated on 16 hours by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ইউরোপে মাত্র ছয় সপ্তাহ মতো উড়োজহাজের জ্বালানি (জেট ফুয়েল) অবশিষ্ট আছে বলে জানিয়েছেন জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল।
ইরানে যুদ্ধের জেরে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে থাকায় তেল সরবরাহে সংকটের কারণে ইউরোপে উড়োজাহাজের জ্বালানি ফুরিয়ে যাওয়ার মুখে রয়েছে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরায় সচল না হলে ফ্লাইট ‘দ্রুতই’ বাতিল হতে শুরু করবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংবাদমাধ্যম এপি’র সঙ্গে এক সাক্ষাৎকারে বিরোল একথা জানান।
তিনি বলেন, “উড়োজাহাজের জ্বালানির ঘাটতির কারণে আমরা শিগগিরই এ শহর থেকে বি শহরে কিছু ফ্লাইট বাতিলের খবর শুনতে পাব।
হরমুজ প্রণালি অচল হওয়ার ফলে এযাবৎকালের সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছে, যা বিশ্ব পরিস্থিতিতেও প্রভাব ফেলছে বলে উল্লেখ করেন বিরোল।


