সময়ের জনমাধ্যম

এনসিপিতে যোগ দিলো তিন শতাধিক নেতাকর্মী

Last Updated on 1 day by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) নতুন করে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তিন শতাধিক নেতাকর্মী।

আজ শুক্রবার (০৮ মে) সকালে বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এনসিপিতে যোগদান করেন।

‎এসময় রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আগত নতুন সদস্যদের মধ্যে প্রায় ১২০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এসময় বক্তারা জানান, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের এনসিপির প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে।