Last Updated on 1 day by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
এই মামলার তদন্তে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, সাবেক আইজিপি শহিদুল হক, র্যাবের ডিজি বেনজির আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে মিলেছে।
এছাড়াও মামলার আসামিদের মধ্যে রয়েছেন- একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা ও সাংবাদিক শাহরিয়ার কবীর।
আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, নিয়ম অনুযায়ী আদালত হেফাজতে ইসলামের সমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিবেন। এরপর পলাতকদের বিরুদ্ধে জারি করবেন গ্রেফতারি পরোয়ানা।


