সময়ের জনমাধ্যম

২৩ মিনিটে ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয়

Last Updated on 11 hours by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: শেষ ২৩ মিনিটে সব মিলিয়ে আসল ৫ গোল, যার ৪টিই করেছে সুইজারল্যান্ড। ফলে শেষ পর্যন্ত ৪–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন সুইসরা। এ জয়ে গ্রুপ ‘বি’তে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ইয়াকিনের দল। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বসনিয়া।

সুইজারল্যান্ডকে গোল এনে দিতে ৭১ মিনিটে বদলি হয়ে মাঠে নামেন ইয়োহান মানজাম্বি ও রুবেন ভারগাস। এরপর ভোজবাজির মতো বদলে যায় সব কিছু। মাঠে নামার তিন মিনিটের মধ্যে দুর্দান্ত এক ভলিতে গোল করেন মানজাম্বি। রুবেন ভারগাসের ক্রস ঠিকমতো ‘ক্লিয়ার’ করতে ব্যর্থ হন আমর মেমিচ। সেই সুযোগে দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান মানজাম্বি।

গোলের রেশ কাটার আগেই ম্যাচের ৮০ মিনিটে লাল কার্ড দেখে বসেন বসিনয়ার তারিক মুহারেমোভিচ। ১০ জনের বসনিয়াকে পেয়ে আরও আগ্রাসী হয়ে ওঠে সুইজারল্যাান্ড। ৮৪ মিনিটে ২–০ গোলে এগিয়ে যান সুইসরা। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ভারগাস। এরপর ম্যাচের ৯০ মিনিটে মানজাম্বি করেন নিজের দ্বিতীয় গোল।

যোগ করা সময়ে ৩ মিনিটে বসনিয়ার হয়ে একমাত্র গোলটি করেন আমর মেমিচের। তবে সুইসদের গোলের ধারা থামতে তখনো বাকি। যোগ করা সময়ে ৭ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের পঞ্চম ও নিজেদের চতুর্থ গোলটি করেন গ্রানিত জাকা।

সুইজারল্যান্ড নিজেদের পরের ম্যাচ খেলবে কানাডার বিপক্ষে ২৪ জুন রাত ১টায়। একই দিন একই সময়ে কাতারের বিপক্ষে মাঠে নামবে বসনিয়া।