Last Updated on 10 months by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে এক বৃদ্ধ নিবাসে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা অন্তরা স্থানীয় একজন পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা আলমশাহ পে. হাসিবুয়ান জানান, রোববার (২৮ ডিসেম্বর) রাতে ওয়েরধা দামাই নামের ওই বৃদ্ধ নিবাসের আগুন চূড়ান্তভাবে নিভানো সম্ভব হয়। কর্তৃপক্ষ আগুন লাগার কারণ তদন্ত করে দেখছে।
বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভিতে প্রদর্শিত ভিডিও ফুটেজের বরাত দিয়ে জানিয়েছে, আগুন পুরো বাড়িটিকে গ্রাস করে নেয়, এতে রাতের আকাশ আলোকিত হয়ে যায়। স্থানীয়রা জ্বলন্ত ভবনটি থেকে বয়স্ক মানুষদের বের করে নিয়ে আসতে সাহায্য করেন।
মানাদোর দমকল পরিষেবার প্রধান জিমি রোতিনসুলু মেট্রো টিভিকে জানিয়েছেন, নিবাসটির অধিকাংশ বাসিন্দা বৃদ্ধ, তারা ভবনের ভেতরে আটকা পড়েছিলেন। এতে ১৬ জন মারা যান আরও তিনজন দগ্ধ হন।


