সময়ের জনমাধ্যম

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১২ জনকে জীবিত উদ্ধার

বহু হতাহতের শঙ্কা

Last Updated on 1 year by zajira news

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: কাজাখস্তানের আকতাউ শহরের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটিতে ৭২ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় বহুসংখ্যক যাত্রী হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কাজাখ কতৃপক্ষ।

কাজাখস্তানের জরুরী মন্ত্রণালয়ের বরাতে বুধবার রুশ সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, আজারবাইজান এয়ারলাইন্সের ফ্লাইটটি আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার রাজধানী গ্রোজনি যাওয়ার পথে ছিল, কিন্তু ঘন কুয়াশার কারণে সেটিকে পুনরায় রুট করা হয়েছিল। পরে আকতাউ বিমানবন্দরের কাছে এটি বিধ্বস্ত হয়।

কাজাখস্তানের জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকারীদল, তারা এখন পর্যন্ত ১২ জনকে আহত অবস্থায় জীবিত উদ্ধার করেছেন। আরও কেউ জীবিত রয়েছেন কি না সেই সন্ধানও শুরু হয়েছে।

আজারবাইজান এয়ারলাইন্স জানিয়েছে, এমব্রার ১৯০ বিমানটি, ফ্লাইট নম্বর জে২-৮২৪৩, বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে যাচ্ছিল, কিন্তু ঘন কুয়াশার কারণে কাজাখ শহর আকতাউ থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল। তবে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে যায়।