Last Updated on 1 hour by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ইরান থেকে মিসাইল বা ড্রোন হামলার সময় সতর্কতামূলক সাইরেন বাজে ইসরায়েলে প্রায় সব স্থানে। এতে সাধারণ মানুষ দ্রুত বোমা শেল্টার বা আশ্রয়কেন্দ্রে চলে যান। কিন্তু কিছু ইসরায়েলি এই পরিস্থিতির অপব্যবহার করছেন।
ইস্রায়েলের চ্যানেল-১৩ সংবাদমাধ্যম জানিয়েছে, অনেকে দোকান থেকে পণ্য কিনে বা রেস্তোরাঁয় খাবার খেয়ে তারা ইরানের হামলার জন্য অপেক্ষা করতে থাকেন। অর্থাৎ সাইরেন বাজার জন্য অপেক্ষা করেন।
সাইরেন বাজলেই দোকান ও রেস্তোরাঁরকর্মীসহ সবাই দ্রুত দৌড়ে আশ্রয় কেন্দ্রে চলে যান। আর এটিরই সুযোগ কাজে লাগান তারা। ওই সময় আশ্রয় কেন্দ্রে যাওয়ার ছলে বিল না দিয়ে চলে যান তারা।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। যুদ্ধের প্রথম থেকেই ইরান প্রতিদিন মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে, ফলে ইসরায়েলে বারবার সতর্কতামূলক সাইরেন বাজছে। সেই সুযোগই কাজে লাগাচ্ছেন কিছু সুবিধাবাদী ব্যক্তিরা।


