Last Updated on 2 months by zajira news
জাজিরা নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৭টা ২৬ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৌঁছায় তারেক রহমানের গাড়িবহর।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন।

এর আগে গত ২৫ ডিসেম্বর ১৭ বছর পর দেশে এসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ফোনে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেন তারেক রহমান। দেশে আসার ২১ দিন পর প্রধান উপদেষ্টার বাসভবনে দেখা করতে যান তিনি।
যদিও এর মধ্যে গত ৩১ ডিসেম্বর মরহুম বেগম খালেদা জিয়ার জানাজায় সাক্ষাৎ হয় ড. ইউনূস ও তারেক রহমানের।
এর আগে গত বছরের মে মাসে লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক হয়েছিল। সে বৈঠকেই আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন তারা। সেই ঘোষণা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।


