Last Updated on 2 months by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ হামলায় দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) জানায়, অভিযানে দুইজন মাদক–সন্ত্রাসী নিহত হয়েছেন। প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে চালানো অভিযানে তারা নিহত হন।
আল-জাজিরার তথ্যমতে, লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী এই কমান্ড নিহত ব্যক্তিরা বা সংশ্লিষ্ট নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও পর্যবেক্ষকদের মতে, প্রশান্ত ও ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের নৌযানে চালানো এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এ ধরনের অন্তত ৩৪টি অভিযান চালানো হয়েছে। এতে ১২৬ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
ওয়াচডগ সংস্থা এয়ারওয়ার্সের সংকলিত তথ্য অনুযায়ী, চলতি বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে এটি প্রথম নথিভুক্ত নৌযান লক্ষ্য করে চালানো হামলা।


