Last Updated on 2 years by BISWAS
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পবিত্র রমজান মাসে অবিলম্বে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ফিলিস্তিনিদের জীবনে কখনও এমন রমজান আসেনি। যুগের পর যুগ ইসরাইলী আগ্রাসনের শিকার হলেও এবার এক অন্যরকম বাস্তবতার মুখোমুখি অবরুদ্ধ গাজ্জার বাসিন্দারা।
সোমবার (১১ মার্চ) রমজানের প্রথম দিনে তিনি এ কথা বলেন।
গুতেরেস বলেন, প্রতি বছরের মতো আবারও ঘুরে এসেছে মুসলিমদের পবিত্র মাস রমজান। তবে এবার এক অন্যরকম বাস্তবতার মুখোমুখি অবরুদ্ধ গাজার বাসিন্দারা। নেই মাথা গোঁজার ঠাঁই, সেহরি আর ইফতারে কি খাবেন সেটিও জানা নেই তাদের।
জাতিসংঘের মহাসচিব বলেন, রমজান শুরু হলেও গাজ্জায় হত্যা, বোমা হামলা ও রক্তপাত অব্যাহত রয়েছে। আমার জোরালো আবেদন- রমজানের চেতনাকে সম্মান করে বন্দুকগুলো নীরব করা হোক এবং প্রয়োজনীয় গতিতে ব্যাপক আকারে জীবন রক্ষাকারী সহায়তা সরবরাহের পথে সব বাধা দূর হোক। খবর বার্তা সংস্থা ওয়াফার।
এর আগে, গত রবিবার এক সাক্ষাৎকারে জাতিসংঘের মহাসচিব বলেন, গাজ্জায় যুদ্ধবিরতির জন্য রমজান একটি ‘ভালো সুযোগ’ হতে পারে। গাজ্জায় যেভাবে যুদ্ধ হয়েছে তাতে দেখা যায় বেসামরিক নাগরিকরা সর্বোচ্চ মূল্য পরিশোধ করছেন।
হামাস নিয়ন্ত্রিত গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের সঙ্গে গত পাঁচ মাস ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত ৩১ হাজার ১১২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরও ৬৭ জন। আহত হয়েছে এ পর্যন্ত ৭২ হাজার ৭৬০ জন।


