Last Updated on 2 years by BISWAS
নিউজ ডেস্ক, জাজিরা নিউজঃ রাজধানী ঢাকার কলাবাগান এলাকার একটি আবাসিক হোটেলে এক যুবক তার বান্ধবীকে নিয়ে যাওয়ার পরে যুবকটির আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
প্রাথমিকভাবে জানা যায় সাব্বির হোসেন নামে এক যুবক তার বান্ধবীকে নিয়ে ওই হোটেলে উঠেছিলেন । পুলিশের ধারণা, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২ জানুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা ২৬ বছর বয়সী ওই যুবককে মৃত ঘোষণা করেন।
নিহত সাব্বির বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। পরিবারের সঙ্গে ধানমন্ডি শুক্রাবাদ এলাকায় থাকতেন তিনি।
পেশায় তেমন কিছুই করতেন না সাব্বির। নিহত সাব্বিরের ফুপাতো ভাই মো. রায়হান জানান, তারা রাতে খবর পান, স্কয়ার হাসপাতালের পাশে একটি আবাসিক হোটেলে সাব্বির তার বান্ধবীসহ উঠেছিলেন।
সেখানে মেয়ে বন্ধু থাকা অবস্থায় গলায় ফাঁস দিয়েছেন সাব্বির। পরে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তিনি স্কয়ার হাসপাতালে গিয়ে সাব্বিরকে অচেতন অবস্থায় দেখতে পান।

