সময়ের জনমাধ্যম

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের মৃত্যু

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান

Last Updated on 2 months by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টা ২৫ মিনিটের দিকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। বাণিজ্য মন্ত্রণালয় আজ প্রেস রিলিজে জানায়, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত সোমবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তাঁর ম্যালেরিয়া শনাক্ত হয়।

মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। গত বছরের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।

বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Reendex

Must see news