সময়ের জনমাধ্যম

রাজধানীর বনানীতে বাস উল্টে ৪২ জন আহত

Last Updated on 1 year by zajira news

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: রাজধানী ঢাকার বনানীতে বাস উল্টে ৪২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) ভোরে শ্রমিকদের নিয়ে ঢাকা থেকে গাজীপুরের কালিগঞ্জ এলাকায় যাওয়ার পথে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।

পুলিশ জানিয়েছে , ‘পরিস্থান পরিবহনের’ বাসটি কালিগঞ্জ এলাকার ‘পূর্বাচল অ্যাপারেল লিমিটেড’ নামের একটি কারখানার শ্রমিকদের আনা-নেওয়া করত বলে ।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, “ফজরের পর পরই এই ঘটনা ঘটে। আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশের সড়কে ইউটার্নের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।

“বাসের চালক-সহকারীসহ সব শ্রমিকই কমবেশি আহত হয়েছেন।” আহতদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বেলা পৌনে ১২টার দিকে ওসি রাসেল বলেন, বাসটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে, তবে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।