Last Updated on 12 months by zajira news
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলোচনায় বসেছেন।
শুক্রবার (০৪ এপ্রিল) স্থানীয় সময় মধ্যাহ্নের পর ব্যাংককের সাংরিলা হোটেলে এ বৈঠক শুরু করেন।
অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তাঁর সঙ্গে নরেন্দ্র মোদি বৈঠকে মিলিত হন।
গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর টানাপোড়েনের মধ্যে যাচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক। এমন পরিস্থিতিতে আজ অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি প্রথমবারের মতো আলোচনায় বসলেন।

অবশ্য আজকের দ্বিপক্ষীয় আলোচনার আগে গতকাল বৃহস্পতিবার বিমসটেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির দেখা হয়। নৈশভোজে একই টেবিলে তাঁরা পাশাপাশি বসেছেন। বিনিময় করেন কুশল। সম্মেলনের আয়োজক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এই নৈশভোজের আয়োজন করেন।
বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল সকালে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এই সম্মেলনে বিমসটেকের পরবর্তী সভাপতির দায়িত্ব ইতিমধ্যে নিয়েছে বাংলাদেশ।


