সময়ের জনমাধ্যম

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা

ছবি-জাজিরা নিউজ

Last Updated on 2 hours by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার (বিসিপিএম) এর উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) কুয়ালালামপুরের বুকিটবিনতাংয়ে বিসিপিএম’র আয়োজনে এই ইফতার মাহফিল পরিণত হয় প্রবাসীদের এক মিলনমেলায়।

ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ফিরোজ রব্বানি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের প্রথম সচিব তরিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (০৫ মার্চ) কুয়ালালামপুরে বিসিপিএম’র ইফতার মাহফিলে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ফিরোজ রব্বানি ও বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের প্রথম সচিব তরিকুল ইসলামকে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার (বিসিপিএম) এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি- জাজিরা নিউজ

৭১ টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ক্লাবের সদস্য বাসির ইবনে জাফর ও মাওলানা মোঃ আবু তাহের।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথি ফিরোজ রব্বানি ও বিশেষ অতিথি তরিকুল ইসলাম প্রবাসীদের বিভিন্ন সমস্যাকে গুরুত্ব দিয়ে তা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তারা প্রবাসী সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

প্রধান বক্তা মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, নতুন সরকার প্রবাসীদের সমস্যা সমাধান, জীবনমান উন্নয়ন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং শ্রমবাজারকে স্বচ্ছ ও শক্তিশালী করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি আমিনুল ইসলাম রতন উপস্থিত কমিউনিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী এবং ছাত্রসহ সকল অতিথিকে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি প্রবাসী সাংবাদিকদের সঠিক তথ্য দিয়ে কমিউনিটি থেকে অপরাধ নির্মূলে সহায়তা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. মহিউদ্দিন মাহি,কমিউনিটি নেতা মোঃ এনামুল হক, মোঃ আমিরুল ইসলাম, প্রফেসর ফারজানা জামান, মোঃ ইকবাল হোসেন সিআইপি, কমিউনিটি নেতা মোঃ জসিম উদ্দিন, মোঃ সুলতান সিইও অগ্রণী রেমিটেন্স সহ অনেকে।

বিসিপিএম এর দপ্তর সম্পাদক ও জাজিরা নিউজ এর সিনিয়র সাব এডিটর সওকত হোসেন জানান, অনুষ্ঠানে পবিত্র রমজান মাসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয় এবং দেশ, জাতি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

ছবি- জাজিরা নিউজ

বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া, সকল বাংলাদেশী ব্যাংকের সিইও, মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটির বাংলাদেশী শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ, সকল রাজনৈতিক, সামাজিক সংগঠনের ও কমিউনিটি নেতৃবৃন্দ’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সওকত হোসেন বলেন, সকলের আন্তরিকতা ও আগমনে “বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব” মালয়েশিয়া পরিবার ধন্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফজলুল করিম সোহরাব, মুয়াজ্জেম হোসেন নিপু, কাজী সালাহ উদ্দিন, মির্জা সালাহ উদ্দিন, আব্দুল আজিজ মোল্লা, জাকির হোসেন, ইসামিল মজুমদার, মোঃ রমজান আলি, মোঃ রাসেল রানা, রাশেদ বাদল, সেন্টু, আসদাদুজ্জামান মাসুম, আসাদুল্লাহ আল গালিব রাব্বি, রেজা, হান্নান মল্লিক এবং স্বনামধন্য মৈত্রী কোম্পানির কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেনীপেশার প্রবাসী।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় এবং পরে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার ও রাতের খাবার পরিবেশন করা হয়।